• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে রাজশাহী প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি 

     swadhinshomoy 
    16th Dec 2025 3:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু কাওসার মাখন
    রাজশাহী ব্যুরো

    মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপন করেছে রাজশাহী প্রেসক্লাব।

    এ উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

    এ সময় রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

    পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় ও সাধারণ সম্পাদক এর আব্বার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান তিনি বলেন, “মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে আত্মপরিচয় ও আত্মমর্যাদার সবচেয়ে গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনো দয়া নয়—এটি একটি জাতির সাহস, ত্যাগ ও সংগ্রামের ফসল। এই বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা ও লেখায় প্রতিফলিত হতে হবে। সাংবাদিকতা হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার এবং মানুষের অধিকার রক্ষার নির্ভীক কণ্ঠস্বর।”

    সাধারণ সম্পাদক বলেন, “আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মধ্য দিয়েই আমরা বিজয় দিবসের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।”

    অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাওসার মাখন, কোষাধ্যক্ষ আল আমিন,দপ্তর সম্পাদক মোজাম্মেল বাবু, রাজিব আলী রাতুল, রেজাউল ইসলাম, শামসুল ইসলাম, লিয়াকত হোসেন, আলামিন হোসেন,পাঠাগার বিষয় সম্পাদক সুরুজ আলী, যুগ্ম সম্পাদক নুরেইসলাম মিলন, নির্বাহী সদস্য রাউফ উদ্দিন রাফি, শাহরিয়ার অন্তু,সাহিদ হাসান, তানভীর ইসলাম প্রমুখ

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031