• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রানীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস 

     swadhinshomoy 
    17th Dec 2025 11:37 am  |  অনলাইন সংস্করণ Print
    রানীনগর (নওগাঁ) থেকে মাসুদ রানা :

    নওগাঁর রানীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
    সকালে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রানীনগর থানা বিএনপির সভাপতি ইসাহাক আলী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তারাবি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব বেলাল  থানা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল ও সদস্য সচিব নওশাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
    সকাল ১০টা থেকে শুরু হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। মেলার শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে পুরো পরিবেশকে আনন্দ ও উৎসবে মুখর করে তোলে।
    সন্ধ্যা ৭টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031