• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা: প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, স্ত্রী আশঙ্কাজনক 

     swadhinshomoy 
    17th Dec 2025 9:55 am  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দূর্ঘটনায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার স্ত্রী সালমা খাতুন গুরুতর আহত হয়েছেন।

    মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম পাঁচবিবি জয়পুরহাট জেলার বাসখুর গ্রামের দবির উদ্দিনের ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় পল্লীবিদ্যুৎ মোড়ে আব্দুল মোনায়েম কোম্পানি সড়ক সংস্কারের কাজ করছিল। তবে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাস্তায় ওয়েল্ডিং মেশিন ও ড্রাম রেখে অর্ধেক সড়ক সরু করণ করে কাজ চলছিল। এতে পরিস্থিতি বুঝতে না পেরে মোটরসাইকেল আরোহী গতি কমালে একই দিক থেকে আসা একটি ট্যাংক লরী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যান। তার স্ত্রী গুরুতর আহত হন।

    নিহতের স্ত্রীকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দূর্ঘটনার পর আব্দুল মোনায়েম কোম্পানির লোকজন তাদের সরঞ্জামাদি সরিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    এ মৃত্যুর জন্য কোম্পানির অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী। সিকিউরিটি ইনর্চাজ নিজাম উদ্দিন বলেন, কর্মীরা অত্র জায়গায় সকালে কাজ করছিল। হাইওয়ে থানা পুলিশের এস আই আবার আলী খবব পেয়ে ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দূর্ঘটনার পর কিছু সময় ঢাকা–বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031