swadhinshomoy
18th Dec 2025 11:31 am | অনলাইন সংস্করণ Print
গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নওগাঁ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান।১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।মনোনয়ন সংগ্রহকালে ৬ জনের একটি টিম ফর্ম সংগ্রহ করেন।এই টিমে ছিলেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম,সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু।ফরম সংগ্রহের পর স্থানীয় জামায়াতে ইসলামী দলের নেতারা নির্বাচনী এলাকার সকল ভোটারদের শুভেচ্ছা জানান এবং দোয়া করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

