রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
রায়গঞ্জ উপজেলায় বিনামূল্যে কৃষকদের মাঝে উন্নত জাতের হাইব্রিড ইরি/ বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে উন্নত জাতের হাইব্রিড বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বিএডিসি রায়গঞ্জ জোনের সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মণসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও প্রণোদনা ভোগি প্রান্তিক কৃষকরা।
বক্তারা আরো বলেন, উন্নত জাতের
হাইব্রিড ইরি/ বোরো ধানের বীজ ব্যবহারে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করেন।

