রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন রায়গঞ্জ উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে বসবাস করে সমাজের ছিন্নমূল মানুষেরা।
গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল খালেক পাটোয়ারী।
শনিবার গভীর রাতে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে নিজ উদ্যোগে শীতের কম্বল বিতরণ করেন। এ সময় পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করেন।
এর আগে গত কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারে মাঝেও কম্বল বিতরণ করেন।
শীত বস্ত্র বিতরণ কল তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝ যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।

