• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুই চোরা শিকারী আটক 

     swadhinshomoy 
    28th Dec 2025 9:37 am  |  অনলাইন সংস্করণ Print

    ‎মোংলা প্রতিনিধিঃ

    ‎সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড, শনিবার ২৭ ডিসেম্বর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    ‎অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

    ‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

    ‎আটককৃত শিকারীরা খুলনা জেলার কয়রা উপজেলার আজিবর মোল্লার ছেলে মোঃ আবু মুসা ও জিয়ারুল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেন, জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

    ‎তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031