নীলফামারী প্রতিনিধি মোঃ মোকলেছুর রহমান বাবুঃ
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবেশ ও মিলন মেলা আজ শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৫) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন (আইডিইবি ভবন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত অধিকার, দায়িত্ববোধ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। মিলন মেলাটি সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন নীলফামারীর গৌরবময় সন্তান, জাতীয় সাংবাদিক সংস্থার নীলফামারী জেলা সভাপতি সাংবাদিক মো. আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল মানিক।
বক্তারা তাঁদের বক্তব্যে নীলফামারীর সকল সাংবাদিকের মঙ্গল, সুস্থতা ও পেশাগত সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

