মোহাম্মদ সাইফুল ইসলাম:
সোমবার (২৯ ডিসেম্বর) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -০৪(দেবিদ্বার) সংসদীয় আসনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক ২ বারের সফল সভাপতি, ও দেবিদ্বারের সাবেক চার চার বারের সংসদ সদস্য, বিএনপি`র হ্যাবি ওয়েট প্রার্থী, আলহাজ্ব ইন্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির গুণাইঘর নিজ বাসা থেকে শত শত নেতা কর্মীসহ দেবিদ্বারের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
বিএনপির অঙ্গিকার কুরআন-সুন্নাহর বাইরে কোন আইন আমরা করতে দিবো না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, আমরা নাকি কুরআন সুন্নার আলোকে থাকতে চাই না। কিন্তু আমরা সবসময় কোরআন-সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।
আপনাদের সাবধান থাকতে হবে- ভুল করেও নিজেদের মধ্যে বিভেদ-সৃষ্টি করবে না। আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে,কিন্তু আমরা একটা কথা পরিস্কার করে বলতে চাই- আমরা এই দেশের শতকরা ৯০ ভাগ মানুষ আমরা মুসলমান, আমাদের ধর্ম বোদ, আমাদের কৃষি ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য এখানে আমরাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।
আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাশ করেছিল, মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম-ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনে আমাদের দেবিদ্বারে যে সকল অসমাপ্ত কাজগুলো বাকি আছে,সকল কাজ সমাপ্ত করতে পারি। বিগত দিনের মতো এবারও আমার পাশে থেকে ধানের শীষের পক্ষে যার যার এলাকায় সবাই মিলে শান্তি শৃংখল ভাবে কাজ শুরু করি। গত ১৭ বছরে দেবিদ্বারে কোনো কাজ হয় নি। আমার কাজ গুলোকে শুধু মেরামত করে চালিয়ে গেছে। দেবিদ্বারে রাস্তা টা যে অবস্থা বিশেষ করে অসুস্থ মানুষ ও গর্ভবতী মহিলাদের চলাচলের অনুপযোগী । আমার চিন্তা ভাবনায় সব সময় দেবিদ্বারে সাধারণ মানুষকে নিয়েই থাকে।

