ফেনী জেলা প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী মনগাজী ফাতেমা-করিম স্কুল এন্ড কলেজের বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৭ ডিসেম্বর সকাল ১১টায় সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী বাজার সংলগ্ন ফাতেমা-করিম স্কুল এন্ড কলেজেটির বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মো : আবুল কাশেম।
হাফেজ আহমদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আহমদ করিমের সভাপতিত্বে ও মাষ্টার বেল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল কবির, রেইনবো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল হক, ফেনী জেলা শিক্ষা অফিসার মো: শফি উল্লাহ, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, ফেনী আল জামিয়তুল ফালাহিয়া কামিল মাদ্রাসার উপধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ইন্জিনিয়ার ফখরুদ্দিন, মাওলানা কালিম উল্যাহ, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সহসভাপতি, সমাজ সেবক জহিরুল আব্দীন শরিফ, মাষ্টার নিজাম উদ্দিন, অধ্যক্ষ নিতাই চরণ, সাবেক কমিশনার আব্দুল মান্নান, মাষ্টার এসএম বদরুদ্দোজা, হোসেন আহাম্মদ, মাওলানা জিয়াউল হক, ইন্জিনিয়ার ফজলুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি গন্যমান্য ব্যাক্তিরা।
হাফেজ আহমদ করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আহমদ করিম বলেন, আজ থেকে ফাউন্ডেশনের মাধ্যমে একটি স্বপ্নের অভিযাত্রা শুরু হয়েছে। এখন আপনাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের সফলতা অব্যাহত রাখতে সহযোগিতা করা। অবহেলিত এই জনপদে ইসলামী শিক্ষা এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখবে।

