swadhinshomoy
30th Dec 2025 12:23 pm | অনলাইন সংস্করণ Print
নিজস্ব প্রতিবেদক
শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।
আগামীকাল (৩১ডিসেম্বর) বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও এ তথ্য নিশ্চিত করেছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

