swadhinshomoy
30th Dec 2025 3:50 pm | অনলাইন সংস্করণ Print
বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা বিএনপি’র পক্ষ থেকে ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার সময় শহরের এইচ এস এস সড়কে অবস্থিত প্রধান কার্যালয়ে পবিত্র কুরআন খতম, কালো ব্যাজ ধারণ, শোক বইতে স্বাক্ষরসহ নানা কর্মর্সূচির মধ্যদিয়ে শোক প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

