• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার 

     swadhinshomoy 
    30th Dec 2025 3:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

    কুষ্টিয়ার দৌলতপুরে সিয়াম (১৭) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত সিয়াম একই এলাকার শিপন আলীর ছেলে এবং সে দৌলতপুর কলেজের একাদশ শ্রেণীর প্রথমবর্ষের ছাত্র।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা ফসলের মাঠে কাজে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়।

    খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা ১১টারদিকে ঘটনাস্থলে গিয়ে নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।

    নিহত সিয়ামের বাবা ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিপন আলী জানান, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

    কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে সিয়ামের মরদেহটি উদ্ধার করা হয়েছে।

    তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তারপরও ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031