• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৭০,পাবনা-০৩ আসনে সাত জন এমপি পদপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

     swadhinshomoy 
    30th Dec 2025 4:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    পাবনা প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭০,পাবনা-০৩ আসনে বিএনপি-জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের এমপি পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

    আজ সোমবার(২৯ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে এমপি পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

    একই দিনে দুপুর ১২ টার দিকে পাবনা-০৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এরপর ঐ একই পাবনা-০৩ আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী ও দলটির সহকারী তারবিয়ত সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার সাহেব মনোনয়নপত্র দাখিল করেন।

    অন্যদিকে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র পদপ্রার্থী সাবেক এমপি কে,এম আনোয়ারুল ইসলাম।
    বিএনপির থেকে মনোনয়নবঞ্চিত,বর্তমানে গণঅধিকার পরিষদের পদপ্রার্থী হাসানুল ইসলাম রাজা।
    ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, জাতীয় পার্টির মীর নাদিম ডাবলু, গণফোরামের সরদার আশা পারভেজ এ সকল এমপি পদপ্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের নিকট ফরম বিতরণ শুরুর পর থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত এই সাত জন এমপি পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031