মোঃ মকবুলার রহমান
ডোমার উপজেলা প্রতিনিধি:
দেশের গণতান্ত্রিক রাজনীতির প্রথিতযশা নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। তিনি বলেন, “এমন একজন নেত্রীকে হারানোতে দেশের মানুষ আজ দুঃখে আবছন্ন। তার অবদান এবং দেশপ্রেমকে আমরা কখনো ভুলব না।”
মনির খান আরও বলেন, খালেদা জিয়া কখনো ধর্ম, বর্ণ বা ব্যক্তিগত স্বার্থের প্রাধান্য দেননি। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবতেন এবং জনগণের জন্য কাজ করতেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপই ছিল দেশের উন্নয়ন ও মানুষের সেবায় নিবেদিত।
শিল্পী মনির খান বিশেষভাবে উল্লেখ করেন, খালেদা জিয়ার নেতৃত্ব ছিল ন্যায়পরায়ণ ও দৃষ্টান্তমূলক। কঠিন সময়েও তিনি কখনো আপোষ করেননি, দেশের স্বার্থে আপসহীন ছিলেন। মনির খানের মতে, দেশের রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয়, যা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
তিনি সবশেষে যোগ করেন, “খালেদা জিয়ার মতো নেত্রী খুব কমই আসে। তার দেশপ্রেম, সাহসিকতা ও জনসেবার মনোভাব আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

