মুরাদুল ইসলাম,আলীকদম, বান্দরবান প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করেছে বান্দরবানের আলীকদম উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।
আজ বৃহস্পতিবার ০১/০১/২০২৬ আলীকদম উপজেলার দলীয় কার্যালয়ের এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে আলীকদম উপজেলা শ্রমিক দলের আহবায়ক সুরুত আলম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণমানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তাঁর প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি প্রার্থনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে আলীকদম উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

