• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টেকনাফে কোস্ট গার্ডের বড় সাফল্য কক্সবাজারে প্রায় ৬ কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল আইস জব্দ 

     swadhinshomoy 
    04th Jan 2026 3:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    যায়েদুর রহমান ; উখিয়া (কক্সবাজার)

    মাদকপাচারের অন্যতম ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত কক্সবাজারের টেকনাফে আবারও বড় ধরনের অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    শনিবার (৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি চৌকস দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

    জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস)। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে জানান তিনি।
    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই টেকনাফ ও আশপাশের সীমান্তবর্তী এলাকা মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক কারবারিদের জন্য বড় ধরনের বার্তা হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031