সাকিব চৌধুরী স্টাফ রিপোর্টার।
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অনস্বীকার্য। সরকারি সেবার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। আলোচনা সভায় মীরসরাইয়ের বিশিষ্ট সামাজিক সংগঠন *‘জাগ্রত প্রতিভা’*সহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা সমাজসেবার আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। র্যালিটি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলন কক্ষে এসে শেষ হয়।

