• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভাংগুড়ায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রূহে মাগফেরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    04th Jan 2026 3:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    শামীম আহমেদ ভাংগুড়া (পাবনা)

    পাবনা ভাংগুড়া শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪ টায় সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, তার আত্মার মাগফেরাতে কামনায় খানমরিচ ইউনিয়ন চন্ডিপুর বাজার বিএনপি অফিসের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাংগুড়া উপজেলায় প্রতিটি ইউনিয়নে ৩/৪ টি করে এক যোগে অনুষ্ঠান পরিচালিত হয়।

    খানমরিচ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সব সময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চির বিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। এবং ইউনিয়নবাসীর কাছে ও সারাদেশ বাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
    এসময় বেগম খালেদা জিয়ার অতিত রাজনৈতিক ইতিহাস ও মমত্ববোধের কথা তুলে ধরতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন সাধারন সম্পাদক সাইদুর রহমান। তিনি আরো বলেন_দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এ বাংলাদেশে অনেক অবদান রয়েছে। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুয়ের মাগফেরাত কামনা করেন
    সবশেষে,দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031