• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর প্রার্থীতা বাতিলকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ-উত্তেজন 

     swadhinshomoy 
    05th Jan 2026 3:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষণা করে বাতিল হওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ করেছে জামায়াতের নেতা-কর্মীরা। উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা, পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরের থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    আজ ‎রবিবার ৪ জানুয়ারি দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ অন্নপূর্ণা দেবনাথ জামায়াত নেতাদের অসাদাচরণের বিষয়টি স্বীকার করেন।

    ‎রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহাবুব আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব থাকায়
    গত ২ জানুয়ারি যাচাই-বাছাই কালে স্থগিত করা হয়। আজ ৪ জানুয়ারি শুনানির দিন উপযুক্ত প্রমানাদি দাখিল করতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয় ।

    ‎রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র আরো জানায়, গত শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।

    ‎এতে কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর মধ্যে জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত ও বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করা হয়। তবে কুড়িগ্রাম-৩ আসনে বাকী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম ৪ আসনে দাখিলকৃত সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

    কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুব আলম সালেহী বলেন, “আজ কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়ার কথা ছিল। তা না করে জেলা রিটার্নিং কর্মকর্তা বায়াস্ট হয়ে ইন্টেনশনালি ভুল ডিসিশন দিয়েছেন। এই ডিসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি উচ্চ আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে আমার মনোনয়নপত্র বৈধ করবো- ইনশাল্লাহ।

    জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন বলেন, গত ২ জানুয়ারি মনোনয়ন বাছাইকালে আমাদের প্রার্থীর মনোনয়ন স্থগিত করার পর রিটার্নিং কর্মকর্তা আমাদের বৈধ কাগজপত্র জমা দিতে আজ ৪ জানুয়ারি পযর্ন্ত সময় দেন, সে অনুযায়ী আজ আমরা বৈধ কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তুু তিনি সেগুলো না দেখেই আমাদের প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করে অবিচার করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে আপিল করব।

    এ বিষয়ে কুড়িগ্রাম রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আসাদুজ্জামান বলেন, জামায়াত প্রার্থীর দ্বৈত (ইংল্যাণ্ড+ বাংলাদেশ) নাগরিকত্ব থাকায় আইন অনুযায়ী তার প্রার্থীতা স্থগিত করা হয়েছিল। তবে আজ ৪ তারিখের মধ্যে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ১%ভোটারের স্বাক্ষর থাকতে হবে সেখেত্রে তিনি যে ভোটারের স্বাক্ষর যুক্ত পেপার্স জমা দিয়েছেন তার সত্যতা পাওয়া যায়নি তাই আইন অনুযায়ী তার মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে।

    ‎জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন,
    জামায়াত প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকায় আইন অনুযায়ী তার প্রার্থীতা অবৈধ ঘোষনা করা হয়েছে।

    “নির্বাচন বিধিমালার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রার্থীরা বৈধতা পেলে সেক্ষেত্রে তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা দেয়ার এখতিয়ার আমাদের নেই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031