• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আলীকদমে ইটভাটায় বন বিভাগের অভিযান: ২০০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ 

     swadhinshomoy 
    06th Jan 2026 4:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো: হেলাল উদ্দিন
    আলীকদম উপজেলা প্রতিনিধি

    ০৫ জানুয়ারি, ২০২৬ ইং
    ​বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নে অবৈধ জ্বালানি কাঠের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় ৫নং ওয়ার্ড এলাকায় অবস্থিত এফবিএম (FBM) ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২০০০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
    ​বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম, পান বাজার বিট কর্মকর্তা রেজাউল করিম এবং বিশেষ টহল দলের সদস্য রনি পারভেজ এর নেতৃত্বে একটি দল এফবিএম ইটভাটায় ঝটিকা অভিযান চালায়। এসময় ইটভাটায় পোড়ানোর জন্য মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি কাঠ পাওয়া যায়।
    ​অভিযান শেষে জব্দকৃত কাঠগুলো ট্রাকযোগে পান বাজার বিট অফিসে নিয়ে আসা হয়েছে।
    ​তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সরকারি আইন অমান্য করে বনের কাঠ ইটভাটায় মজুদ করা দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত কাঠের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং একটি বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031