• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দিনাজপুরের ঘোড়াঘাটে ১০৫ টি টাপেন্টাডোল ট্যাবলেটসহ ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ 

     swadhinshomoy 
    07th Jan 2026 4:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    ৬ জানুয়ারি বিকেল আনুমানিক ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই (নিরস্ত্র) ঘোড়াঘাট থানা পুলিশ এর একটি দল উপজেলার ১নং বুলাকিপুর ইউপির ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করে হুরী বেগম (৪০) নামের এক নারীকে আটক করে। তিনি ওই এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী ও মৃত চাঁন মিয়ার মেয়ে।

    এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছে বিশেষসভাবে রক্ষিত সাদা কৌটার ভিতর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডোলের ১০৫ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।

    জানা যায়, গ্রেপ্তারকৃত হুরী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় পূর্বে মাদক সম্পর্কিত মোট ১০টি মামলা রয়েছে।

    ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031