• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • উখিয়ায় আচরণবিধি ভেঙে বিএনপি নেতাকর্মীর প্রচারণা, দুই নেতাকে ৬ হাজার টাকা জরিমানা — কঠোর অবস্থানে প্রশাসন 

     swadhinshomoy 
    08th Jan 2026 6:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: রেজাউল করিম

    কক্সবাজারের উখিয়া উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করছে প্রশাসন। এরই অংশ হিসেবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির দুই নেতাকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন নির্বাচন আচরণবিধি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান। উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

    সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধিমালার ১৮ ধারা লঙ্ঘন এবং ২৭(ক) ধারার আওতায় শাস্তি হিসেবে এ অর্থদণ্ড প্রদান করা হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

    অভিযোগ রয়েছে, কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার সময় উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী নির্বাচনী আচরণবিধি অমান্য করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করেন। এ অপরাধে তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এছাড়া উপজেলা মহিলা দলের নেত্রী রশিদা খাতুন বিভিন্ন এলাকায় আচরণবিধি বহির্ভূতভাবে প্রচার-প্রচারণায় জড়িত থাকার অভিযোগে আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান জানান, জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর নেতাকর্মী যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আচরণবিধি ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

    এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসনের এ কঠোর পদক্ষেপের ফলে নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031