মোহাম্মদ জাকির শাহ
লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা পুলিশের নিয়মিত মাসিক কল্যাণ সভা আজ বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা, দায়িত্ব পালনকালীন সমস্যা ও তা উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মনোবল দৃঢ় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্যকে সম্মানসূচক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক, পিপিএম; সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম; জেলা পুলিশের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ পুরকায়স্থ; ডিআইও-১; আরআই (পুলিশ লাইন্স); টিআই (প্রশাসন)সহ সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্তের মাধ্যমে সমাপ্তি ঘটে।

