• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় গ্রেফতার ২ 

     swadhinshomoy 
    10th Jan 2026 3:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন পরীক্ষার্থী ডিজিটাল নকলের ডিভাইস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। (৯ জানুয়ারি) শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কলেজের কলা ভবনের ১১৬ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। এছাড়া যশোর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে বেলাল হোসেন খান নামে আরও একজনকে আটক করা হয়েছে।

    যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান ফারুক জানান, আটক পরীক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ। পরীক্ষা চলাকালে তিনি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল করার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম সরাসরি তাকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে নকল করার জন্য ব্যবহৃত একটি বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম ভ্রাম্যমাণ আদালত গঠন করে ইশতিয়াক আহমেদকে সরকারি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    অন্যদিকে, যশোর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে বেলাল হোসেন খান নামে আরও একজনকে আটক করা হয়েছে।

    কেন্দ্র সচিব রেজাউল হক জানান, জাহিদ হাসান নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে বেলাল হোসেন পরীক্ষায় অংশ নিতে আসেন। তবে প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পাওয়ায় কর্তব্যরত দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি নিশ্চিত হন এবং তাকে আটক করেন। পরে আটক বেলাল হোসেন খানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

    এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে আটক ইশতিয়াক আহমেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি দিতে আসা বেলাল হোসেন খানের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031