• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী’র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    10th Jan 2026 3:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি :
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী’র সাথে সদর উপজেলা বিএনপি এবং ১০ টি ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ জানুয়ারী) সকাল ১১ টায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির হলরুমে সদর উপজেলা বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
    সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন, ঝালকাঠী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি অধ্যাপক রিয়াছুল আমিন জামাল, সিনি: সহ-সভাপতি (সাবেক) মোঃ নজরুল ইসলাম তালুকদার, সহ- সভাপতি মোঃ আজিজুর রহমান বশির, ফারজানা মুক্তা, সিনি: যুগ্ম সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, যুগ্ম সম্পাদক মোঃ হেমায়েত মল্লিক সহ ১০ টি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ। সভায় বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য প্রার্থীর প্রতি আহবান জানান হয়। নেতাকর্মী ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কোন সমর্থক এবং বিগত আন্দোলন সংগ্রামে অনুপস্থিতি থাকা কাউকে প্রার্থীর সাথে না রাখারও অনুরোধ করেন।
    নেতৃবৃন্দ আতীতের অন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে ঐকবদ্ধ হয়ে রাজপথে থেজেছেন একই ভাবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নির্বাচনী মাঠে থেকে বিজয় সুনিশ্চিত করার দৃঢ়তা ব্যক্ত করেন।
    জেলা বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব বলেন যারা মনোনয়ন পেয়েছেন আপনাদের দায়িত্ব রাজপথে আন্দোলন সংগ্রামে থাকা সকল কর্মীদের মূল্যায়ন করে তাদের নিয়ে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা কোন বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না । দলীয় প্রার্থীদের বিজয়ী করতে দলের মধ্যে বিভাজন ভুলে যেতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ না হলে এর ফলাফল নেতিবাচক হবে। প্রতিপক্ষকে কোন ধরনের সুযোগ দেয়া যাবে না। বিগত দিনে দলের জন্য যারা মার খেয়েছে রক্ত ঝড়িয়েছে তাদের মূল্যায়ন করতে হবে। মনোনীত প্রার্থী সকলকে নিয়ে নির্বাচন পরিচলনা করে ঝালকাঠি -২ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত করবেন বলে উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031