• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে সড়ক দূর্ঘটনা কৃষকের মৃত্যু 

     swadhinshomoy 
    10th Jan 2026 2:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফরিদ আহম্মেদ, দৌলতপুর, কুষ্টিয়া

    কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ফেরদৌস পেশায় একজন কৃষক ছিলেন।
    শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার সময় দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
    ফেরদৌস থানামোড় দফাদার পাড়ার আজিম উদ্দীন দফাদারের ছেলে। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক মোটরসাইকেলসহ চালককে আহত অবস্থায় উদ্ধার করেছে।
    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ফেরদৌস তারাগুনিয়া থানামোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
    দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) দিলরুবা খাতুন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ফেরদৌসের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা আহত চালকসহ মোটরসাইকেলটি উদ্ধার করে, যা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আহত মোটরসাইকেল চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031