• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শালিখায় জেথ্রিটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর গোমূত্র- গোবরের কারণে সরকারি রাস্তা বন্ধ 

     swadhinshomoy 
    10th Jan 2026 4:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশেষ প্রতিনিধি:সুবির ঘোষ।

    মাগুরা শালিখা উপজেলা কাঠালবাড়িয়া গ্রামে জেথ্রিটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর গোমূত্র-গোবর ও কেমিক্যালের বজ্র পদার্থের নিষ্কাশনের জন্য জনসাধারণের সরকারি রাস্তার পথ বন্ধ হওয়ার অভিযোগ উঠেছে।

    কাঠালবাড়ীয়া, শালিখা ইউনিয়ন, শালিখা উপজেলা, মাগুরা-৭৬২০।

    সরজমিনে দেখা যায় জেথ্রিটি এগ্রো ইন্ডাস্ট্রিজ মালিক ইমদাদুল শিকদার, তিনি রামপুর গ্রামের কমরুল শিকদারের পুত্র।
    তার এগ্রো ইন্ডাস্ট্রিজের কারণে জনগণের পথের চলাচলে বিঘ্ন ঘটার অভিযোগ জানিয়েছেন। এলাকাবাসীর পক্ষে দিপক বসু, মুরাদ মোল্লা, সাহেব আলী সরদার, সোহান মোল্লা, আলমগীর, শিমুল বসু প্রমুখ। তাদের অভিযোগ বক্তব্য হলো মলমূত্র ও কেমিক্যালের নিষ্কাশনের সুব্যবস্থা নেই এবং জনগণের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।

    বিশিষ্ট ব্যবসায়ী দিপক বসু জানান, জনগণের পথ চলাচল বন্ধ হয়ে গেছে।এবং জমি থেকে কোন প্রকারে ফসল আনা সম্ভব হয় না কারণ এই একটি রাস্তা আছে এর বিপরীত কোন রাস্তা নাই যার কারণে ওই এরিয়ার আবাদি জমিতে ফসল উৎপাদন করা ও আনা সম্ভব হয় না। এবং একইসঙ্গে এলাকাবাসী একই কথা বলেন তাহারা জানান, সরকারের কাছে আমাদের আকুল আবেদন। আমাদের এই রাস্তা বিষয়টা যেন সুদৃষ্টি দেন। আর সরকার যদি বিষয়টা সুদৃষ্টি না দেন তাহলে আমরা কোন প্রকারে ফসল উৎপাদন করতে সক্ষম হবো না। তখন আমাদের অনাহারে দিন যাপন করতে হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031