আমজাদ হোসেন নওগাঁ
নওগাঁর মান্দায় বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের অন্তর্গত উত্তরা ডিগ্রি কলেজের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরা ডিগ্রি কলেজ পরিবার।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী ইকরামুল বারী টিপু। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ডিগ্রি কলেজের সভাপতি ও নওগাঁ জজকোর্টের এপিপি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মো. জসিম উদ্দীন মৃধা।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ডা. ইকরামুল বারী টিপু দোয়া পরিচালনার সময় আবেগাপ্লুত হয়ে অঝোরে কান্না করেন তিনি এ সময় আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় পুরো কলেজ ক্যাম্পাস জোরে

