• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁওয়ে জাল দলিল সহ দালাল আটক 

     swadhinshomoy 
    15th Jan 2026 5:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

    ঠাকুরগাঁওয়ের দলিল সম্পাদন করতে এসে সার্টিফাইড কপি ( ভুয়া অবিকল নকল) সহ এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (১৪ফেব্রুয়ারি) সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল সম্পাদন করতে গেলে সার্টিফাইড কপি (জাল দলিল) তৈরির কারিগর হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমানকে কারাদণ্ড দেওয়া হয়।

    সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, আজ বিকেলে এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদন করতে আসেন পৌরশহরের মোকলেসুর রহমান (৮০) নামের এক জমি বিক্রেতা। সেই বিক্রেতার মূল কাগজপত্র যাচাই-বাছাইকালে একটি দলিলের সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর সন্দেহ হলে প্রমাণ সাপেক্ষে আটকে দেওয়া হয়। এবং ওই বিক্রেতার কাছ থেকে সার্টিফাইড কপি সরবরাহকারীর তথ্য নিয়ে অফিসে এনে মজিবুর রহমানকে আটক করা হয়৷ পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।

    এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা সাব রেজিস্ট্রি অফিসে আসি। এবং ঘটনার সত্যতা পেয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দন্ডিত করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031