আন্তর্জাতিক ডেস্ক:
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ১৬ জানুয়ারি, বেইজিংয়ে জানিয়েছেন, চীন বিশ্ব অর্থনীতিতে আরও বেশি স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাবে।
চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং বিশ্ব অর্থনীতি ফোরামের ২০২৬ সালের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এ প্রসঙ্গে মুখপাত্র জানান, বিশ্ব অর্থনীতি ফোরামের ২০২৬ সালের বার্ষিক সম্মেলন হলো বৈশ্বিক অর্থনীতির প্রবণতা আলোচনা এবং সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং সেখানে ভাষণ দেবেন।
তিনি জানান, এবারের বার্ষিক সম্মেলনের প্রতিপাদ্য হলো “সংলাপের চেতনা”। বর্তমান বিশ্বে অনেক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার উপাদান রয়েছে এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে গতির অভাব দেখা যাচ্ছে। সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে নিয়ে সংলাপ ও বিনিময় জোরদার করতে, সহযোগিতা ও ঐকমত্য এগিয়ে নিতে, প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়ন করতে এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে চীন আগ্রহী। পাশাপাশি আরও অন্তর্ভুক্তিমূলক, সবার জন্য লাভজনক এবং স্থিতিস্থাপক বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করতে এবং বিশ্ব অর্থনীতিতে আরও বেশি স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি যোগাতে চীন প্রস্তুত।
সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

