• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যাত্রাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    19th Jan 2026 5:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট জেলা প্রতিনিধি: মোঃ রাকিবুল ইসলাম

    বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন ৬ নং যাত্রাপুর ইউনিয়নের উদ্যোগে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৮ই জানুয়ারি, রবিবার কাইটপাড়া তেমাথা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন ৬ নং যাত্রাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ মুরাদ আলী।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার সম্মানিত আমির ডাক্তার মাওলানা ফেরদৌস আলী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি শেখ মোহাম্মদ লিয়াকত আলী।

    এছাড়াও সভায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকদের কঠিন ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

    দেশ গঠনের জন্য ত্যাগ ও কোরবানি স্বীকার করতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ।

    এশার নামাজের পর শুরু হওয়া সভাটি রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলমান থাকে। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

    দোয়া শেষে উপস্থিত জনতার মাঝে তবারক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031