• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীপুরে বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

     swadhinshomoy 
    19th Jan 2026 3:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাজিম উদ্দিন
    শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

    গাজীপুরের শ্রীপুরে বিষপানে আরিফা আক্তার(  ১৬) এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পারিবারিক কথা কাটাকাটির  জেরে এ ঘটনা ঘটে।

    নিহত আরিফা আক্তার  উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের কালার বাড়ি মোড় এলাকার আলফাজ উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুর বাজার রফিক রাজু ক্যাডেট কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

    স্থানীয়রা জানায়, রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। সোমবার ভোররাতে ফজরের নামাজের আগে আরিফার কক্ষ থেকে অস্বাভাবিক আওয়াজ শুনে পরিবারের সদস্যরা ছুটে যান। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল আনুমানিক ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের বড় ভাই রাশেদুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই আমি তাকে লালন-পালন করেছি। সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ভোরে তার কক্ষ থেকে শব্দ শুনে দরজা খুলে তাকে উদ্ধার করি। চিকিৎসকরা জানিয়েছেন, বিষপানের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031