• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোপালগঞ্জে নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ পাবে: ঢাকা রেঞ্জ ডিআইজি 

     swadhinshomoy 
    19th Jan 2026 4:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    গোপালগঞ্জ প্রতিনিধি:
    মোঃ আবিদ হাসান মুছা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের সব প্রার্থী সমান অধিকার ও সুযোগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউর করিম মল্লিক।

    রোববার (১৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত নির্বাচন কেন্দ্রীয় নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডিআইজি রেজাউর করিম মল্লিক বলেন, সারা দেশের মতো গোপালগঞ্জেও ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ।
    তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের ভূমিকা থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, এনএসআই গোপালগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, সেনা ক্যাম্প কমান্ডার মেজর জুভেন ইসলাম ওয়াহিদ এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওলিউল ইসলাম।

    এছাড়া সভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031