• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে যশোরে পিআইবি–প্রেসক্লাবের প্রশিক্ষণ কর্মসূচি শেষ 

     swadhinshomoy 
    20th Jan 2026 2:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও প্রেসক্লাব যশোরের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) যশোর পিটিআই অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    গত রোববার (১৮ জানুয়ারি) শুরু হওয়া প্রশিক্ষণে যশোর ও নড়াইল জেলার মোট ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। প্রশিক্ষণের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    এ সময় দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ নির্বাচন কমিশনের গাইডলাইন ও নির্দেশনা তুলে ধরে সাংবাদিকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। প্রশিক্ষণের প্রথম দিনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেইল-এর নির্বাহী সম্পাদক হারুন জামিল।
    সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন, সুবর্ণভূমি পত্রিকার সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর সিনিয়র রিপোর্টার আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু এবং নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি মুনির চৌধুরী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031