• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার 

     swadhinshomoy 
    20th Jan 2026 3:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি প্রতিনিধিঃ

    ‎ঝালকাঠি পৌর শহরের নতুন চর এলাকা থেকে নিখোঁজ নারী নিলুফা বেগম এর মরদেহ নিখোঁজের আট ঘণ্টা পরে সুগন্দা নদীর পৌর খেয়াঘাট সংলগ্ন তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নিলুফা বেগম (৬২)।

    ঝালকাঠী থানা ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের নতুন চর এলাকার বাসিন্দা নিলুফা বেগম (৬০) সোমবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করার পরে মঙ্গলবার ভোর ৬টার দিকে সুগন্ধা নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
    নিহতের স্বজনদের অভিযোগ, তার স্বর্ণের নাকফুল ছিঁড়ে নেওয়া হয়েছে এতেননিলুফার নাক রক্তাক্ত অবস্থায় ছিল। স্বজনরা আরো অভিোগ করেন নিহত নিলুফা বেগমের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন খোয়া গেছে।
    ‎‎ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031