নীলফামারী ,ডিমলা
উপজেলা প্রতিনিধি
আল মিরাজ
শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশ–এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১থেকে দুপুর ২.০০ পযন্ত ১৯/০১/২০২৬ তারিখে ডিমলা ইসলামিয়া কলেজের হল রুমে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতের মধ্যে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান সহযোগিতায় : আলহাজ্ব হোসেন সাহেব, সদস্য, আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশ
উপস্থিত ছিলেন বিএনপি ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা। তিনি বলেন মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতের কষ্ট থেকে রক্ষা পায়, সে জন্যই আমাদের এই প্রয়াস।
এ সময় আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিটির প্রশংসা করে বলেন, আল মানাহিল ফাউন্ডেশন বাংলাদেশ সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

