• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজবাড়ীতে প্রচার উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 

     swadhinshomoy 
    20th Jan 2026 2:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ বাপ্পারাজ খান

    পাংশা রাজবাড়ী প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীতে প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৯ জানুয়ারি) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব খন্দকার নূরুল হক। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার।

    প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব খন্দকার নূরুল হক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্বিঘ্ন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    সভায় রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031