• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নে জামায়াত–বিএনপি সংঘর্ষ, আহত একাধিক) 

     swadhinshomoy 
    21st Jan 2026 4:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি –
    মোঃ মুশফিকুল আলম মজুমদার।

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    ঘটনাসূত্রে জানা যায়, শুক্রবার রাতে ধনিজকরা বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনীয় অফিসে বিএনপির কিছু দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।জমাত ইসলাম বিক্ষুভ সমাবেশের মাধ্যমে বিষয়টি থামিয়ে দে। পরের দিন সকালে জামাত নেতা নাসির উদ্দিনের মুদি দোকানে আগুন ধরিয়ে দেয় বিএনপি’র লোকজন অভিযোগ করে জমাইতে ইসলামী, একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির একজন কর্মীকে গণধোলাই দেয়।

    এর জের ধরে পরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

    এতে দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে জামায়াত নেতা মো. শাহিন হোসেন ও মোহাম্মদ হারুনুর রশিদ উল্লেখযোগ্য। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

    চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা-
    মো:হেলাল উদ্দিন জানান ঘটনাটি তারা তদন্ত করছে কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে।

    এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031