• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কিছু না থাকলেও ভালোবাসা ছিল অগাধ নিজ উদ্যোগে দোয়া মাহফিল করে এলাকায় আলোচনায় ফলিয়ার মাহবুবুর রহমান 

     swadhinshomoy 
    21st Jan 2026 4:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস আই হাবিব

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের বাসিন্দা মোঃ মাহবুবুর রহমান যেন নিঃস্বতার মাঝেও নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নেই কোনো পদ-পদবি, নেই আর্থিক সচ্ছলতা কিংবা রাজনৈতিক সুবিধা—তবুও দলকে ভালোবেসে নিজ উদ্যোগে তিনি আয়োজন করেছেন এক ব্যতিক্রমী দোয়া মাহফিল।
    আজ বাদ যোহর স্থানীয় এক বাড়িতে সদ্যপ্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি। আয়োজনটি ছিল একেবারেই ব্যক্তিগত উদ্যোগে এবং একক প্রচেষ্টায়। আয়োজক মাহবুবুর রহমানের নিজের কোনো সহায়-সম্বল না থাকলেও দলের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
    এলাকাবাসী জানান, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে দলকে ভালোবাসলেও কখনো কোনো সুযোগ-সুবিধা নেননি। রাজনৈতিক কোনো পদে না থেকেও দলের এমন কর্মসূচি গ্রহণ করায় এলাকায় ব্যাপক আলোচনা ও প্রশংসার সৃষ্টি হয়েছে।
    এ বিষয়ে ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, “যাদের অনেক কিছু আছে, তারাও যেখানে এগিয়ে আসে না, সেখানে মাহবুব ভাইয়ের মতো একজন অসহায় মানুষ নিজের সামান্য সাধ্য নিয়ে এমন আয়োজন করেছেন—এটা সত্যিই বিরল।
    মাহবুবুর রহমানের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানিয়ে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে প্রশংসা করছেন।
    রাজনীতি যখন অনেক সময় স্বার্থের হিসাবেই সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন মোঃ মাহবুবুর রহমানের মতো একজন সাধারণ মানুষের এমন নিঃস্বার্থ কর্মসূচি নিঃসন্দেহে দলীয় রাজনীতিতে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031