• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় বিল থেকে যুবকের লাশ উদ্ধার  

     swadhinshomoy 
    21st Jan 2026 6:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পাখি শিকারী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মান্দা থানায় রাখা হয়েছে।

    থানা পুলিশ জানান, ২০ জানুয়ারি মঙ্গলবার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের উথরাইল বিলের খালের পাড় থেকে রায়হান আলী (২২) নামে এক পাখি শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে।  রায়হান আলী মান্দা উপজেলার ভারশোঁ মৎস্যজীবি পাড়ার আবুল কালামের ছেলে।

    স্থানীয়রা জানান, রায়হান আলী ভারশোঁ গ্রামের উথরাইল বিলে বিষটোপ দিয়ে পাখি শিকার করতো।

    এ কারণে রায়হান আলী দিনের বেশির ভাগ সময় ওই বিলেই অবস্থান করতেন। ওইদিন বিকেল ৫ টার দিকে এলাকার মৎস্যজীবিরা বিলে মাছ ধরতে গিয়ে খালের পাড়ে তার লাশ দেখতে পায়।

    বিলের খালের পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেয়।

    খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।মরদেহের শরীরে কোন আঘাত অথবা ক্ষতের চিহৃ দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এবিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031