• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • এনসিপির সমর্থনে জামায়াতের প্রার্থীতা প্রত্যাহার হাতিয়ায় ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন, 

     swadhinshomoy 
    21st Jan 2026 11:27 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আতিকুল ইসলাম,
    হাতিয়া(নোয়াখালী)প্রতিনিধিঃ
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া)আসনে একক প্রার্থী আবদুল হান্নান মাসউদের পক্ষে আনুষ্ঠানিকভাবে অবস্থান ঘোষণা করেছে ১০ দলীয় জোট।

    মঙ্গলবার সকালে হাতিয়া উপজেলা সদরে এনসিপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের শরিক দলগুলো এনসিপি মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে। একই সঙ্গে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
    সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম। জামায়াত নেতা শাব্বির আহমেদ তাফসীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ,জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এলডিপির প্রার্থী আবুল হোসেন মোঃ বাবুল,এনপিপির হাতিয়া উপজেলা আহবায়ক শামছল তিব্রিজ,বাংলাদেশ খেলাফত মজলিসের হাতিয়া উপজেলা সভাপতি মওলানা ইউনুছ সাইফী, খেলাফত আন্দোলনের হাতিয়া উপজেলা সদস্য সচিব মুফতি ইছমাইল হোসাইন।
    বক্তারা অভিযোগ করেন, অতীতে ভোটাধিকার হরণে যুক্ত কিছু ব্যক্তি এবারও নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টায় সক্রিয়। তথাকথিত “বিনা ভোটের” জনপ্রতিনিধি ও তাদের সহযোগীরা ভোটের মাঠে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ ধরনের ব্যক্তিদের যেন ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দেওয়া হয়—সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
    এনসিপি প্রার্থী হান্নান মাসউদ বলেম, অতীতে যারা মানুষের ওপর অত্যাচার করেনি এবং কোন অন্যায়ের সাথে জড়িত ছিলোনা তারা যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ইচ্ছা করেন তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031