• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পিরোজপুর-১ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের হাতে ধানের শীষ 

     swadhinshomoy 
    21st Jan 2026 3:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    পিরোজপুর প্রতিনিধিঃ মোঃ মিজান শেখ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন ধানের শীষ প্রতীক গ্রহণ করেছেন।
    আজ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে পিরোজপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের সকল প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে অধ্যক্ষ আলমগীর হোসেন বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ গ্রহণ করেন।
    প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পিরোজপুর-১ আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। প্রতীক পাওয়ার পর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে এ আসনে ধানের শীষ বিজয়ী হবে।
    উল্লেখ্য, পিরোজপুর-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা আরও জোরদার করবেন বলে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031