swadhinshomoy
21st Jan 2026 4:48 pm | অনলাইন সংস্করণ Print
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও ২ আসনের বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা তুলা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার বিকেলে জেলা কালেক্টরেট হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার হাতে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি তুলে দেন।
এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, ঠাকুরগাঁও ২ আসন থেকে ৭ জনপ্রার্থি প্রতিদ্বন্দিতা করবেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

