• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজারহাটে ভাড়া নেওয়া মটর পাম্প চুরির অভিযোগ, থানায় মামলা 

     swadhinshomoy 
    22nd Jan 2026 4:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

    কুড়িগ্রামের রাজারহাটে ভাড়া নেওয়া মটর পাম্প চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা এলাকায় এই ঘটনা ঘটে।

    ​অভিযোগ সূত্রে জানা গেছে, চেতনা এলাকার কৃষক মোঃ শফিকুল ইসলাম (৫৮) তার কৃষিকাজে ব্যবহৃত একটি মটর পাম্প একই এলাকার মোঃ এরশাদ আলীকে (৬০) গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে পুকুরের পানি সেচ দেওয়ার জন্য ভাড়া দেন। পরদিন ৮ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টার সময় পাম্পটি কৌশলে সরিয়ে ফেলা হয়। শফিকুল ইসলামের দাবি, হারানো পাম্পটির বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
    ​ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, দীর্ঘ সময় পাম্পটি ফেরত না পেয়ে তিনি স্থানীয় সিঙ্গার ডাবরীরহাট বাজারে গিয়ে এরশাদ আলীর কাছে তা ফেরত চান। কিন্তু বিবাদী পাম্প ফেরত না দিয়ে উল্টো তাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে তিনি অভিযোগ করেন।

    ​এ বিষয়ে অভিযুক্ত মোঃ এরশাদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চুরির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। উল্টো গত ২০ জানুয়ারি ২০২৫ তারিখে আমাকে মারপিট ও ব্যবসার টাকা ছিনতাইয়ের অভিযোগে আমি রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।”

    ​রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031