• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁদপুর-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে শক্ত অবস্থান সাবেক প্যানেল মেয়ের মো. শাহ গিয়াসের 

     swadhinshomoy 
    24th Jan 2026 5:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিনিধি মোঃ তপছিল হাছান

    চাঁদপুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডা. মো. জালাল উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে কঠোর ও সুসংগঠিত অবস্থান গ্রহণ করেছেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়ের এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ গিয়াস।
    রাজনৈতিক মাঠে সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়ে মো. শাহ গিয়াস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আপসহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিরলসভাবে কাজ করে যাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ত্যাগ ও কষ্ট কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।
    তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
    তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জনগণের ভালোবাসা ও দলীয় ঐক্যের মাধ্যমে ধানের শীষকে বিজয়ের মুকুট পরিয়ে ইনশাআল্লাহ তারেক রহমানের সংগ্রাম বাস্তব রূপ লাভ করবে।”
    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াসের এই শক্ত অবস্থান চাঁদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে এবং নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031