• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আমতলীতে এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে বিএনপির উঠান বৈঠক সম্পন্ন 

     swadhinshomoy 
    24th Jan 2026 5:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জহিরুল ইসলাম , বাঘাইছড়ি | ২৩ জানুয়ারি ২০২৬ ইং

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বাঘাইছড়ি উপজেলার ৩৭নং আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

    ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব হযরত আলীর সভাপতিত্বে এবং ৩৭নং আমতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য জনাব মোঃ সুলাইমান মিয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি,
    জনাব সিরাজুল ইসলাম বাচ্চু,
    বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও আমতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,জনাব হুমায়ুন কবির মজনু, আমতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক,জনাব রফিকুল ইসলাম, আমতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম। এছাড়াও সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উঠান বৈঠকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। বক্তারা বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার গুজবে কান দেবেন না। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে।” তারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031