• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • “হ্যাঁ ভোট মানে হচ্ছে, আমাদের আগামীর স্বাধীন সাংবাদিকতা” – এম. আবদুল্লাহ 

     swadhinshomoy 
    24th Jan 2026 3:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী, :
    বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ বলেছেন, হ্যাঁ ভোট মানে হচ্ছে আমাদের স্বাধীন সাংবাদিকতা। এতে নির্ভর করছে আগামী দিনের সাংবাদিকতা। আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যে সংস্কারগুলো করা হয়েছে সেখানে যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয়, এজন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁকে জয়ী করে আমাদের স্বাধীন সাংবাদিকতা স্বাধীন সংবাদ মাধ্যম নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে।

    ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকরা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    ২৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল।

    তিনি আরো বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। একেবারেই ব্যতিক্রম একটি নির্বাচন। অন্য নির্বাচন থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিগত তিনটি নির্বাচন থেকে। ট্রেডিশনাল নির্বাচনী রিপোর্ট এখন আর চলে না। ইলেকট্রনিক্স মিডিয়ায় নির্বাচন সাংবাদিকতার দায়িত্ব ও গুরুত্ব অনেক বেশি। পেশাদার দায়িত্বশীলতার জায়গা ঠিকঠাক মত অনুসরণ করতে না পারলে নির্বাচন যেমন ভন্ডুলের আশঙ্কা তৈরি হবে। দায়িত্বশীলতার মাধ্যম একইসঙ্গে ইতিহাস স্থাপনের নির্বাচন করে দেয়া সম্ভব।
    এম. আবদুল্লাহ আরো বলেন, ভোটাধিকার হরণের কারণে ভোটারদের প্রত্যাশা যেমন আকাশ ছোঁয়া এবং নির্বাচন নিয়ে অনেক সংকটের জায়গা আছে। কারণ একমাত্র ১৯৮৮ সালের পর দেশের বড় একটি দল আওয়ামী লীগ বিহীন নির্বাচন এর আগে হয়নি। এ নির্বাচনের মেরুকরণ সম্পূন্ন ভিন্ন। পরস্পর কাছাকাছি মতাদর্শের দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন বাঁধাহীন সাংবাদিকতার পরিবেশ আছে। ডিজিটাল প্লাটফর্ম গুলোতে কতটুকু দায়িত্বশীল জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করতে পারছি। বৃহৎ একটি শক্তি নির্বাচনে নেই তারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করতে পারে। ভুয়া ভিডিও দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করতে পারে। এটা নির্বাচনে আশঙ্কা তৈরি করবে। তথ্য পাওয়া যাবে সেগুলো বার বার যাচাই করতে হবে। গণতন্ত্রের জায়গা থেকে আমাদের হোচট খাওয়া যাবে না।

    মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আর টিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, বাংলাদেশ টেলিভিশনের ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ।

    ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী টেলিভিশন জার্নালিস ক্লাবের সহ-সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031