এস এম সালমান হৃদয়, বগুড়া
বগুড়া সদর উপজেলার ৪নং এরুলিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার সকালে এরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-৪১ (বগুড়া-৬) সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব তারেক রহমানকে ধানের শীষের পক্ষে বিপুল ভোটে বিজয়ী করতে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন এরুলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সারোয়ার হোসেন। প্রধান সংগঠক হিসেবে নিরলসভাবে মাঠপর্যায়ে কাজ করছেন বগুড়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, এরুলিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিরু শেখ, সাধারণ সম্পাদক আজিজুল হক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ ওয়ার্ড কৃষক দলের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের বিজয় অপরিহার্য। তারা সাধারণ মানুষের মাঝে বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে গণসংযোগ, পথসভা ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

