জয়পুরহাট প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–১ আসন (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জননেতা মরহুম মোজাহার আলী প্রধানের সুযোগ্য পুত্র মো. মাসুদ রানা প্রধানের উদ্যোগে রোববার (২৪ জানুয়ারি) এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধানের শীষ প্রতীক হাতে নিয়ে স্লোগানে স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে।
মিছিলটি পাঁচবিবি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন শামিম হোসেন মণ্ডল।

